1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ডিমলায় এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত - dailydeshkantha
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:০২|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

ডিমলায় এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ২৯, ২০২৬,
  • 243 Time View

মোঃ মামুন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া নতুন বাজারে অবস্থিত মেধা বিকাশ কোচিং সেন্টারে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা বিকাশ কোচিং সেন্টারের পরিচালনা পর্ষদের সভাপতি মো. জিয়ারুল ইসলাম জিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান সালেহী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আতোয়ার রহমান, নাজমুল হাসান জুয়েল, সফিউল আলম রুমেল, সাদিকুল আলম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের আশানুরূপ ফলাফল অর্জনের মাধ্যমে জীবনে সফলতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা বলেন, সুশিক্ষাই একটি জাতির উন্নতির মূল চাবিকাঠি। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, মেধা বিকাশ কোচিং সেন্টারটি ডালিয়া নতুন বাজারে কোলাহলমুক্ত ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork