1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিশ্বকাপে অজানা নম্বর থেকে ফোনের ঢল যেভাবে সামলেছেন জেমাইমা - dailydeshkantha
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:০৭|
শিরোনামঃ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

বিশ্বকাপে অজানা নম্বর থেকে ফোনের ঢল যেভাবে সামলেছেন জেমাইমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫,
  • 163 Time View

স্পোর্ট স রিপোর্টার: মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে এবার চমক দেখিয়েছে ভারত। শক্তিশালী অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে যেন আত্মবিশ্বাসের পারদ উঁচুতে উঠেছিল। আর সেই জয়ের নায়ক জেমাইমা রদ্রিগেজ। পুরো টুর্নামেন্টে জ্বলে উঠতে না পারলেও ফাইনালে ওঠার লড়াইয়ে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আর দলকে ফাইনালে তোলার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন এই ব্যাটার। ফোন থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে ফেলতে বাধ্য হয়েছিলেন তিনি।

‘ভালোবাসার অত্যাচারে’ এই কাজটি করেছিলেন জেমাইমা। সেমিফাইনালের ওই ম্যাচ জেতানো ইনিংসের পর শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছিল তার মোবাইল। একের পর এক অজানা নম্বর থেকে ফোন আসছিল। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থামাতে হোয়াটসঅ্যাপ আনইনস্টলের বিকল্প ছিল না তার সামনে। কারণ এত ফোনকল আসায় ফাইনালে মনোযোগ ধরে রাখা কঠিন হতো।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘সেমিফাইনালের পরে ফোন বাজা যেন থামছিল না। আমি জানি না কীভাবে অজানা ব্যক্তিরা আমার নম্বর পেয়েছিলেন। আমি একটুও বাড়িয়ে বলছি না, হোয়াটসঅ্যাপে প্রায় ১০০০-এর উপর মেসেজ পেয়েছিলাম। এমনিই ওই ম্যাচে অনেক কিছু ঘটেছিল। তাই আবেগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছিল।’

ফাইনালের আগে ফোকাস নষ্ট হোক, সেটা কোনও মতেই চাননি জেমাইমা, ‘আমি মেসেজ খুলে না দেখলেও সবসময়েই ফোন বাজছিল। তাই ফাইনালের আগে ফোকাস রাখার জন্য হোয়াটসঅ্যাপ আনইনস্টল করেছিলাম। ম্যাচ শেষের একটা আপডেট দেওয়া ছাড়া সোশ্যাল মিডিয়া থেকে দূরেই ছিলাম।’

ফাইনালে ট্রফি জেতার পর হোয়াটসঅ্যাপ ফের ইনস্টল করে সবার উত্তর দেন জেমাইমা। তিনি বলেছেন, ‘এখন সোশাল মিডিয়া খুললেই নিজের ভিডিও বা দলের জয়ের ছবি দেখতে পাই। কেউ না কেউ আমাকে নিয়ে কথা বলেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork