অনলাইন নিউজ: বলিউড বাদশা শাহরুখ খান। যার জীবনযাপন বরাবরই তার ছবির মতোই বর্ণিল এবং জমকালো। তার মুম্বাইয়ের বাংলো ‘মন্নত’ কেমন, তার আভাস সোশ্যাল মিডিয়ার ছবিতে বা বিভিন্ন তথ্যচিত্রে পাওয়া গেলেও, তার ব্যক্তিগত উড়োজাহাজ বা প্রাইভেট জেটের ভেতরের দৃশ্য সাধারণত থাকে লোকচক্ষুর আড়ালে।
সম্প্রতি একটি ভাইরাল ছবিতে সেই গোপন দরজাটাই যেন খুলে গেল। শাহরুখের বিলাসবহুল প্রাইভেট জেটের সাজসজ্জা দেখে মুগ্ধ তার অগণিত ভক্ত-অনুরাগী। তার বাসভবন ‘মান্নাত’-এর অন্দরমহল নিয়ে বলিউডের বহু তারকা এর আগে সংবাদমাধ্যমে নানা মন্তব্য করেছেন।
নিজের জীবন নিয়ে তৈরি তথ্যচিত্রেও শাহরুখ নিজেই মান্নাত ঘুরিয়ে দেখিয়েছিলেন। এবার সেই একই রকম চমকপ্রদভাবে সামনে এল তার প্রাইভেট জেটের ঝলক।