1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ - dailydeshkantha
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১:৫২|
শিরোনামঃ
ঢাকা-৫ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে মোহাম্মদ নূরে আলম মিয়াজীর প্রার্থিতা ঘোষণা মায়ের জন্য ব্যাকুলতা: এক অমলিন অনুভূতির প্রতিচ্ছবি লিও ডেতে নেপালে বাংলাদেশি প্রতিনিধিদলের বিশেষ উপস্থিতি: আন্তর্জাতিক বন্ধন আরও দৃঢ় বড়াইগ্রাম-গুরুদাসপুরে জামায়াত প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল ব্রাকসু স্থগিতে ক্ষোভে ফুঁসছে বেরোবি ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট রণবীরের ‘ধুরন্ধর’ লুক দেখে যা বললেন দীপিকা বিশ্বকাপে অজানা নম্বর থেকে ফোনের ঢল যেভাবে সামলেছেন জেমাইমা সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরায়েলকে ট্রাম্পের সতর্কতা

শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫,
  • 41 Time View

নিজস্ব প্রতিবেদক: দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২৪ নভেম্বর বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৭ দল। আর এই সিরিজের জন্য আজ সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের প্রথম তিনদিনের ম্যাচটি শুরু হবে ২৮ নভেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্টেডিয়ামে আগামী ৩ ডিসেম্বর থেকে। এরপর সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ৯ এবং ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

বাংলাদেশ দলে অবশ্য জুনিয়র সব তারকা ক্রিকেটারই রয়েছেন। অদ্রিত ঘোষ নিয়মিত দলটির হয়ে রান করে আসছেন। এছাড়া সামি, কাওসাররাও রয়েছেন ১৫ সদস্যের দলে।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল-

মোহাম্মদ সামি, কাওসার আহমেদ (উইকেটকিপার), জারিফ সিয়াম, অদ্রিত ঘোষ, রাকিবুল হোসেন, জুনায়েদ হোসেন, সৌরভ কর্মকার, লরেন্স রায়, আতিকুর রহমান আকাশ, মাহিনুজ্জামান মাহাবীর, ফারদিন হাসনাত অরণ্য, ফাইয়াজ রহমান, শহিদুল ইসলাম শহিদ, ইফতেখার, নুবায়েত আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork