1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সমর্থকদের বড় সুখবর: মাঠে ফিরছেন লিওনেল মেসি - dailydeshkantha
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৫:৪৩|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

সমর্থকদের বড় সুখবর: মাঠে ফিরছেন লিওনেল মেসি

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 550 Time View
সমর্থকদের বড় সুখবর: মাঠে ফিরছেন লিওনেল মেসি
সমর্থকদের বড় সুখবর: মাঠে ফিরছেন লিওনেল মেসি

অবশেষে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে মাঠে ফেরার অপেক্ষায় আছে ইন্টার মায়ামি। দুই ম্যাচের বিরতির পর এমএলএসে এলএ গ্যালাক্সির বিপক্ষে দলে থাকবেন বলে নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো।

গত ২ আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে ডান পায়ের পেশিতে চোট পান মেসি। ম্যাচের মাত্র ১১ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর টানা দুই ম্যাচে তার অনুপস্থিতি ভোগ করে ইন্টার মায়ামি।

তাকে ছাড়াই লিগস কাপে মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএমকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছিল মায়ামি। তবে এমএলএসে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৪-১ গোলে হেরে যায় তারা।

তবে সুখবর হলো, গত বুধবার থেকেই দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে ফিরেছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। শুক্রবার সংবাদ সম্মেলনে কোচ মাসচেরানো বলেন,
“লিও ভালো আছে। বুধবার থেকে দলের সঙ্গে অনুশীলন করছে। সবকিছু ঠিক থাকলে এলএ গ্যালাক্সির বিপক্ষে স্কোয়াডে থাকবে।”

চোট পাওয়ার আগে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। চলতি মৌসুমে এখন পর্যন্ত এমএলএসে ১৭ ম্যাচে ১৮ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি, সঙ্গে আছে ১০টি অ্যাসিস্টও।

বর্তমানে ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ছয় নম্বরে অবস্থান করছে ইন্টার মায়ামি। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিলাডেলফিয়া।

এরই মধ্যে জাতীয় দলের দায়িত্বও সামনে চলে এসেছে মেসির। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর ইকুয়েডরের বিপক্ষেও মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork