1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গ্র্যামির মঞ্চে সেই কে-পপ গায়িকা - dailydeshkantha
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৭:০৭|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

গ্র্যামির মঞ্চে সেই কে-পপ গায়িকা

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 244 Time View
গ্র্যামির মঞ্চে সেই কে-পপ গায়িকা
অনলাইন নিউজ: সেই কণ্ঠই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের গাড়ির স্পিকার থেকে শুরু করে ব্রাজিলের সাও পাওলো, এমনকি দক্ষিণ এশিয়ারও নানা প্রান্তে শোনা যাচ্ছে তার কণ্ঠ।
বিশ্বজুড়ে লাখো শ্রোতার মন কাড়া সেই কণ্ঠের মালিক ইজেই। এক সময়ের সংগ্রামী এই শিল্পী নিজের পথ নিজেই তৈরি করেছেন। তার ব্যান্ড ‘হান্টার এক্স’-এর একটি গান কয়েক মাস ধরেই ছিল টপ চার্টে; এবার সেই সাফল্যের পালকে যুক্ত হলো নতুন এক অধ্যায়— গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন!
মূলত, নেটফ্লিক্সের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টার্স’–এর টাইটেল সং ‘গোল্ডেন’ মুক্তি পায় এ বছর। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গান এবার জায়গা করে নিয়েছে সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে— গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬ এর মনোনয়ন তালিকায়। ইজেই এর ব্যান্ড ‘হান্টার এক্স’ নির্মাণ করে ‘গোল্ডেন’।
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
পপ তারকা থেকে নীলছবির নায়িকা, আয় করেছেন কোটি টাকা
গানটি মনোনীত হয়েছে চারটি বিভাগে— সং অফ দ্য ইয়ার,  বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স, বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া এবং বেস্ট রিমিক্সড রেকর্ডিং।
শুধু ইজেই নন, এই গানে তার সঙ্গে রয়েছেন আরও দুই শিল্পী। তিনজনকে নিয়েই গঠিত ব্যান্ড হান্টার এক্স, যার প্রাণকেন্দ্রে আছেন ইজেই নিজে।
মনোনয়ন ঘোষণার পর আবেগে ভেসে যান শিল্পীরা। অশ্রুসজল কণ্ঠে ইজেই বলেন, “আমি এখনো বিশ্বাস করতে পারছি না। যেন এক ঘোরের মধ্যে আছি।”
সহশিল্পী রেই আমি-ও কান্না চেপে রাখতে পারেননি। তার ভাষায়, “এটা যেন এই পৃথিবীর বাইরের অনুভূতি।” আরেক সদস্য অদ্রি নুনা বলেন, “মনোনয়ন পাওয়া সম্মানের, কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো প্রতিনিধিত্ব। তিনজন কোরীয় মুখকে এই মঞ্চে দেখতে পাওয়া—এটাই আসল সাফল্য। যেসব শিশু আমাদের দেখবে, তারা বিশ্বাস করবে তারাও একদিন বড় কিছু করতে পারবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork