1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিজয়-মোসাদ্দেকদের নিলামে অন্তর্ভুক্তির রিট উচ্চ আদালতে খারিজ - dailydeshkantha
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৩:৩৫|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

বিজয়-মোসাদ্দেকদের নিলামে অন্তর্ভুক্তির রিট উচ্চ আদালতে খারিজ

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 144 Time View

অনলাইন নিউজ: বিপিএলে নিলামের আগের দিন বাদ পড়েছেন ৯ ক্রিকেটার। তাদের মধ্যে অনেকেই জাতীয় দলের হয়ে বিভিন্ন সময়ে খেলেছেন। হুট করে তাদের বাদ পড়ার পর শুরু হয় বিতর্ক। এই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে তিনটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। কিন্তু তা খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। বাদ পড়া খেলোয়াড়দের ছাড়াই বিপিএল নিলাম অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

নানা বিতর্ক ও একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিপিএলের গত আসর ছিল সমালোচনার তুঙ্গে। এর মধ্যে সবচেয়ে বড় বিতর্কটা হয়েছে স্পট ফিক্সিং নিয়ে। আসন্ন দ্বাদশ বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের খেলা হবে না বলে জানিয়েছিল বিসিবি। যা নিয়ে স্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও সেটি প্রকাশ করা হয়নি। এরই মাঝে বিপিএল নিলামের আগেরদিন তালিকা থেকে বাদ পড়েন বেশ কয়েকজন ক্রিকেটার।

আজ (রোববার) বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে আজ দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি। নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের। এর মধ্যে আলোচিত এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। বিভিন্ন সময় তারা বিপিএলের পৃথক ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে।

বিপিএলের গত আসরে বিজয় দুর্বার রাজশাহী এবং মোসাদ্দেক ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। অবশ্য তাদের নিলামের তালিকা থেকে বাদ দেওয়ার কারণটা জানায়নি বিসিবি। এ ছাড়া বিপিএলের নিলাম থেকে বাদ পড়েছেন আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।

একই দিন সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘স্থানীয় খেলোয়াড়দের তালিকা থেকে কয়েকজনের নাম অনুপস্থিত থাকা নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দিতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। চলতি মাসের শুরুতে বিসিবি সভাপতি স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন গ্রহণ করেন। এর পর সম্ভাব্য দুর্নীতিসংক্রান্ত সব বিষয় বোর্ডের নবগঠিত ইন্টেগ্রিটি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউনিটটির তত্ত্বাবধান করছেন স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শাল। ইন্টেগ্রিটি ইউনিট সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে এবং কোনো বিষয়ে যেন হস্তক্ষেপ না থাকে, তা নিশ্চিত করার দায়িত্ব তাদের।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork