1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিপিএলের এবারের আসরের সবচেয়ে দামি ১০ ক্রিকেটার - dailydeshkantha
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৩:৩৫|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

বিপিএলের এবারের আসরের সবচেয়ে দামি ১০ ক্রিকেটার

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫,
  • 238 Time View

নিজস্ব প্রতিবেদক: নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো বিপিএলের ১২তম আসরের নিলাম। মাঠে লড়াইয়ের আগে বুদ্ধির লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখায় দলগুলো। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এবারের নিলাম।

এবারের নিলামের জন্য ১৪৭ জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। তবে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় রাখা হয় ২৬০ জন বিদেশি ক্রিকেটারকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলামে স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে ছয় ফ্র্যাঞ্চাইজি গড়েছে নতুন লাইনআপ। এবারের নিলামে সর্বোচ্চ মূল্য পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। চট্টগ্রাম রয়্যালস তাকে দলে নিয়েছে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে।এ ছাড়া তাওহিদ হৃদয় (৯২ লাখ) ও লিটন দাস (৭০ লাখ)কে নিয়ে সতর্কভাবে স্কোয়াড শক্তিশালী করেছে রংপুর রাইডার্স।

এদিন রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিকেল ৪টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠান।

এক নজরে দেখে নেওয়া যাক বিপিএলের এবারের আসরের দামি ১০ ক্রিকেটারের নাম:
.নাইম শেখ- ১ কোটি ১০ লাখ (চট্টগ্রাম রয়্যালস)।
.তাওহীদ হৃদয়- ৯২ লাখ টাকা (রংপুর রাইডার্স)।
.লিটন দাস- ৭০ লাখ টাকা (রংপুর রাইডার্স)।
.মোহাম্মদ সাইফউদ্দিন- ৬৮ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)।
.তানজিম হাসান সাকিব- ৬৮ লাখ টাকা (রাজশাহী ওয়ারিয়র্স)।
.নাহিদ রানা- ৫৬ লাখ টাকা (রংপুর রাইডার্স)।
.শামীম হোসেন পাটোয়ারি- ৫৬ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)।
.মোহাম্মদ মিঠুন- ৫২ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)।
.হাবিবুর রহমান সোহান- ৫০ লাখ টাকা (নোয়াখালী এক্সপ্রেস)।
.খালেদ আহমেদ- ৪৭ লাখ টাকা (সিলেট টাইটানস)।

এসএস/টিকে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork