1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত আব্দুল্লাহ - dailydeshkantha
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:৩৮|
শিরোনামঃ
সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’ জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি : হানিফ সংকেত হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত আব্দুল্লাহ

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 144 Time View
সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত আব্দুল্লাহ
সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সবার পরামর্শে অন্তর্বর্তী সরকার গঠন করা হলেও তার সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় এখন এনসিপিকে নিতে হচ্ছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের আইইডিবি ভবনে আয়োজিত সংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিএনপিসহ অন্য দলগুলো অন্তর্বর্তী সরকারের অংশ হলেও ব্যর্থতার দায়ভার পুরোপুরি এনসিপির ঘাড়েই চাপানো হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এনসিপিই স্পষ্ট অবস্থান নিয়েছিল। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া যায়নি, ফলে অনেকটা একাই লড়তে হয়েছে।

গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “মিডিয়াকে গঠনমূলক হতে হবে, নইলে দেশ অদৃশ্য ছায়ার করাল গ্রাসে পড়বে। আমরা ৫ আগস্ট কক্সবাজারে গিয়েছিলাম, কিন্তু মিডিয়ায় প্রচার হলো আমরা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছি। আমরা মিডিয়া-বিরোধী নই, তবে বস্তুনিষ্ঠতা চাই।”

ব্যবসায়ীদের প্রভাব নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “রাজনীতি এখন ব্যবসায়ীদের কাছে বন্দী হয়ে পড়েছে। রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে।”

নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে হাসনাত যোগ করেন, “আমাদের ভুল আছে, সীমাবদ্ধতা আছে। আমরা তা পর্যালোচনা করি। জনগণের পরামর্শে আমরা সংশোধন করে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork