1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বান্দরবান জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান - dailydeshkantha
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:৩২|
শিরোনামঃ
আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি

বান্দরবান জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১২, ২০২৫,
  • 269 Time View
বান্দরবান জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান
বান্দরবান জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান

বান্দরবান জেলা সংবাদাতা সাইফুল্লাহ ছিদ্দিকী: ১২ই অক্টোবর/২৫ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে বান্দরবান জেলা জামাতে ইসলামী।

জেলা আমির এস. এম. আবদুচ ছালাম আজাদের নেতৃত্বে জেলা শহরে মিছিল করে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবু তালেব এই স্মারকলিপি গ্রহন করেন।

স্মারকলিপি প্রদান কালে জেলা নায়েবে আমির এডভোকেট মোহাম্মদ আবুল কালাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর আমির হারুনুর রশিদ, সেক্রেটারি এডভোকেট শাহনেওয়াজ, সদর উপজেলা আমির এডভোকেট মোহাম্মদ সোলায়মান, রোয়াংছড়ি উপজেলা সভাপতি এডভোকেট মোহাম্মদ শাহাদাত, ছাত্রশিবির জেলা সেক্রেটারি মোস্তাক আহমদ, সাবেক পৌর কমিশনার মোহাম্মদ আলী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবীসমুহ:
১) আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা।
২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা।
৩) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪) ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গনহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork