1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ততার সুযোগ নেই: আইএসপিআর - dailydeshkantha
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৩৩|
শিরোনামঃ
ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু ডিপিএল দলবদলের প্রথম দিনে দল পেলেন যারা

কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ততার সুযোগ নেই: আইএসপিআর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 150 Time View
কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ততার সুযোগ নেই: আইএসপিআর
কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ততার সুযোগ নেই: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনসমূহে কোনো ধরনের দায়িত্ব পালন করবে না বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা সেনাবাহিনীকে দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এমন দায়িত্ব পালনের সুযোগ নেই।

 

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেওয়া বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনা মোতায়েন সংক্রান্ত বিভ্রান্তিকর খবর প্রকাশিত হচ্ছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে।

 

আইএসপিআর বলেছে, “সরকার থেকে সেনাবাহিনীকে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পরিচালনার কোনো দায়িত্ব দেওয়া হয়নি এবং এ ধরনের নির্বাচন কার্যক্রমে সেনাবাহিনী সম্পৃক্ত হওয়ার আইনগত কিংবা বাস্তবিক কোনো সুযোগ নেই।”

 

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক মাধ্যমে সেনাবাহিনী মোতায়েনের যে খবর ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।

 

বাংলাদেশ সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনসমূহ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

 

বিজ্ঞপ্তির শেষে, সেনাবাহিনীর পক্ষ থেকে নির্বাচনের সফলতা এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork