1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দিলজিতের ‘সতলুজ’ ঘিরে তোলপাড়, মুক্তির দুই দিনেই ওটিটি থেকে সরানো হলো সিনেমা - dailydeshkantha
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৯:৪৮|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

দিলজিতের ‘সতলুজ’ ঘিরে তোলপাড়, মুক্তির দুই দিনেই ওটিটি থেকে সরানো হলো সিনেমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬,
  • 177 Time View

বিনোদন ডেস্ক: ভারতীয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ অভিনীত নতুন সিনেমা ‘সতলুজ’ মুক্তির মাত্র দুই দিনের মাথায় ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ায় দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

জানা গেছে, মানবাধিকার কর্মী জাসওয়ান্ত সিং খালরা-র জীবন ও নব্বইয়ের দশকে পাঞ্জাবে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।

কেন বিতর্ক?

১৯৮০ ও ৯০-এর দশকে ‘খালিস্তান’ আন্দোলনের সময় বহু মানুষ নিখোঁজ ও হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। জাসওয়ান্ত সিং খালরা অনুসন্ধান করে অমৃতসরের তিনটি শ্মশানে ২ হাজার ৯৭টি গোপন দাহের প্রমাণ সংগ্রহ করেছিলেন। তার দাবি ছিল, পুরো পাঞ্জাবে প্রায় ২৫ হাজার মানুষকে একইভাবে গুম করা হয়েছিল।

পরে ভারতের সুপ্রিম কোর্ট ও জাতীয় মানবাধিকার কমিশনও বিষয়টির তদন্ত করে বিভিন্ন অভিযোগের সত্যতা স্বীকার করে। তবে এই অনুসন্ধানের মাঝেই ১৯৯৫ সালে খালরা অপহৃত ও নিহত হন। পরে এ ঘটনায় পাঞ্জাব পুলিশের কয়েকজন কর্মকর্তার সাজাও হয়।

সেন্সর জটিলতায় বারবার বাধা

২০২২ সালে সিনেমার নির্মাণ শেষ হলেও ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (CBFC) ছবিটি নিয়ে একাধিক আপত্তি তোলে। শুরুতে ছবির নাম ছিল ‘ঘাল্লুঘারা’, পরে পরিবর্তন করে ‘পাঞ্জাব ৯৫’ রাখা হয়। নির্মাতাদের দাবি, সেন্সর বোর্ড প্রথমে ২১টি, পরে ১২৭টি পরিবর্তনের নির্দেশ দেয়।

পরিচালক হানি ত্রেহান অভিযোগ করেন, বাস্তব ঘটনার উল্লেখ, জাসওয়ান্ত সিং খালরার নাম এবং পুলিশের সহিংসতার দৃশ্য বাদ দিতে বলা হয়েছিল। শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে ‘সতলুজ’ নামে ওটিটিতে সিনেমাটি প্রকাশ করা হয়।

মুক্তির পরই সরিয়ে নেওয়া হলো

মুক্তির পর সিনেমাটি আন্তর্জাতিকভাবে প্রশংসা পেলেও ভারতের তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দিলজিৎ দোসাঞ্জ বলেন,
“আমি আগেই আশঙ্কা করেছিলাম সিনেমাটি নিষিদ্ধ হতে পারে। তবে এত দ্রুত, মুক্তির দুই দিনের মধ্যেই এমনটা হবে, তা ভাবিনি।”

তিনি আরও বলেন, এই অনিশ্চয়তার কারণেই তারা সিনেমাটির প্রচারণা চালাননি।

পরিচালকের হতাশা

পরিচালক হানি ত্রেহান বলেন,
“আমি পুরোপুরি দিশেহারা। এই ঘটনার পর কীভাবে প্রতিক্রিয়া জানাব, সেটাই বুঝতে পারছি না।”

অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে ভারতে সাময়িকভাবে সিনেমাটির প্রদর্শন বন্ধ রাখা হয়েছে। তবে ভবিষ্যতে এটি আবার দর্শকদের জন্য উন্মুক্ত করার আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মুক্তি বন্ধ হলেও ‘সতলুজ’ নিয়ে দেশ-বিদেশে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork