ডেক্স রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও ছাত্রনেতা নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনীতিতে ভিন্নমতের প্রতি সহনশীলতা গণতন্ত্রের মৌলিক ভিত্তি। অথচ এ ধরনের হামলা এসব মূল্যবোধকে চরমভাবে লঙ্ঘন করে।
বিবৃতিতে বলা হয়, “আমরা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। একটি স্বাধীন রাষ্ট্রে মতভিন্নতার কারণে কারো ওপর হামলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানাচ্ছি।”
সংগঠনটি আরও জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কাছে আহ্বান জানানো হয় এবং সকল ছাত্র সংগঠনকে শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।