1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ফ্যাসিবাদের মাথা চলে গেলেও ষড়যন্ত্র রয়ে গেছে: আব্দুস সালাম - dailydeshkantha
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫৩|
শিরোনামঃ
জাইমা রহমানের জন্মদিনে বগুড়ার বাগবাড়ীতে ৪০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

ফ্যাসিবাদের মাথা চলে গেলেও ষড়যন্ত্র রয়ে গেছে: আব্দুস সালাম

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 796 Time View
ফ্যাসিবাদের মাথা চলে গেলেও ষড়যন্ত্র রয়ে গেছে: আব্দুস সালাম
ফ্যাসিবাদের মাথা চলে গেলেও ষড়যন্ত্র রয়ে গেছে: আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ একেবারে শেষ হয়ে যায়নি। এর মাথা চলে গেছে, কিন্তু ষড়যন্ত্র দেশে রয়ে গেছে। কাজেই অনেকেই চাইবে না দেশে গণতন্ত্র ফিরে আসুক, গণতন্ত্রের উত্তরণ ঘটুক।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আব্দুল সালাম বলেন, “আমরা যারা আন্দোলনকারী শক্তি ছিলাম, আমরা একে অপরের প্রতিপক্ষ না। আমাদের প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ-আধিপত্যবাদ। সেটার সঙ্গে যুদ্ধ বাদ দিয়ে বিএনপির সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। কেননা নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাইতেছে, কাজেই বিএনপিকে ঠেকাও।”

তিনি বলেন, “১৭ বছর রাজনীতিটাকে এমন এক জায়গায় মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে যে, রাজনীতিবিদদের বোধহয় মানবতা বলতে কিছু নেই। যখন রাজনীতি থেকে মানবতা বিদায় নেয়, তখন সেটা রাজনীতি থাকে না। সেটা স্বৈরাচার হয়ে যায়। স্বেচ্ছাচার হয়ে যায়। অর্থাৎ যা ইচ্ছা আমি করলাম। সেটা তো আর রাজনীতি না।”

তিনি প্রশ্ন রেখে বলেন, “আজকে কেন বিভেদ হবে? আমরা তো বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ করি নাই। আমরা বলিনি বিএনপি এক নাম্বার দল। আমি ছাড়া অন্য কাউকে ডাকবা কেন? অন্য কারও সঙ্গে কনসার্ন করবা কেন? আমরা বলছি— সব রাজনৈতিক বিরোধী দলগুলোর সঙ্গে তুমি আলোচনা করো।”

তিনি বলেন, “দেশ পরিচালনা অত সহজ না। আমরা সবাই বলি অতীত থেকে শিক্ষা নিতে। কিন্তু তারা সেটা নেয়নি। এখনও নিচ্ছে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork