1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জাইমা রহমানের জন্মদিনে বগুড়ার বাগবাড়ীতে ৪০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - dailydeshkantha
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৪|
শিরোনামঃ
জাইমা রহমানের জন্মদিনে বগুড়ার বাগবাড়ীতে ৪০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ার বাগবাড়ীতে ৪০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৫, ২০২৬,
  • 14 Time View

বগুড়া প্রতিনিধি: ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ৪০০ শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (২৫ অক্টোবর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বাগবাড়ীর আন-নুর ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব চন্দ্র মোহন্ত, ধুনট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বরণ তালুকদার, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, শাহ সুলতানা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান এবং বাগবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ডিউ তালুকদার ও সাধারণ সম্পাদক সাদিকসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করা হয়। এ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের কন্যা। তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork