1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী - dailydeshkantha
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| ভোর ৫:২৬|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬,
  • 59 Time View

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ আন্তর্জাতিক সংলাপ শুরু হয়েছে। আয়োজক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

এবারের সংলাপের প্রতিপাদ্য ‘Fragments, Frontiers & Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে পাঁচম আসরের এ আয়োজন।

উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এতে বৈশ্বিক ভূরাজনীতি, প্রযুক্তির পরিবর্তন, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু, আঞ্চলিক সহযোগিতা, সুশাসন ও আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসবে।

সংলাপে শতাধিক দেশের দুই শতাধিক আলোচক, তিন শতাধিক ডেলিগেট ও এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দেওয়ার কথা রয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা রয়েছেন।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ সংলাপে বঙ্গোপসাগর ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভূরাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য ও যোগাযোগের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং গণতন্ত্র ও সুশাসন নিয়েও বিভিন্ন অধিবেশনে আলোচনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork