1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির - dailydeshkantha
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ২:৪৫|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
  • 119 Time View

অনলাইন নিউজ:

কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে বিভ্রান্তি, অসন্তোষ ও বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র চলছে। এটি দলকে বিভক্ত করার অপচেষ্টা বলে দাবি করেন তিনি।

রিজভী স্পষ্ট করে জানান, বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এবং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই যাচাই–বাছাই করে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, “কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়, গঠনতান্ত্রিক উপায়েই বিএনপির প্রার্থী নির্ধারণ করা হয়।”

তিনি আরও জানান, দলের পার্লামেন্টারি বোর্ডই প্রার্থী চূড়ান্ত করার দায়িত্বে থাকবে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তাই তফসিল ঘোষণার আগে কোনো মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি মুখপাত্র বলেন, সবুজ সংকেত নয়, বরং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিচ্ছেন। তিনি নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে, ঐক্য সুদৃঢ় করতে এবং জনবান্ধব হতে আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে রিজভী বলেন, “গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে একটি চক্র। তারা নানা অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork