1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জামায়াতের ৫ দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা - dailydeshkantha
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১:০৪|
শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট

জামায়াতের ৫ দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫,
  • 194 Time View
জামায়াতের ৫ দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা
জামায়াতের ৫ দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় পার্টি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। রাজধানী ঢাকায় প্রথম সমাবেশ ১৮ সেপ্টেম্বর, এরপর ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

আজ দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারী সরকার পদত্যাগ করে পালিয়ে যাওয়ায় প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে এবং সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়।

ডা. তাহের আরও বলেন, সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রীয় কাঠামোগত অভাবের সুযোগে কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমত দমন, দুর্নীতি ও দলীয়করণের ফলে দেশের কার্যকারিতা নষ্ট হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনার পর ৮৪টি প্রস্তাব গৃহীত হয়।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক ও বুদ্ধিজীবী শ্রেণি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে একমত হলেও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই জনদাবি বাস্তবায়নের জন্য গণআন্দোলন ছাড়া বিকল্প নেই।

জামায়াতের পক্ষ থেকে ঘোষিত ৫ দফা দাবি হলো:

  1. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা।

  2. জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

  3. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

  4. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

  5. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ডা. তাহের জানান, এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর দেশের বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা/উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork