1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - dailydeshkantha
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৮:২০|
শিরোনামঃ
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে মাদক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: শেখ রেজাউল ইসলাম এমপি জনগণের হক জনগণকে বুঝিয়ে দিতে চান চেয়ারম্যান আমিনুল রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক গাইবান্ধায় পল্লী সমবায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা ‘প্রতিবাদ করলে বহিষ্কারই খেতে হয়’, পদত্যাগ জাবি ছাত্রদল নেত্রীর ‘খারাপ শিরোনাম না হলে খবরই বা বিক্রি হবে কীভাবে’ দাম বেড়েছে পরোটার, ছোট হয়েছে শিঙাড়া

নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬,
  • 292 Time View

মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃআসলাম হোসেন সজল শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে আত্রাই উপজেলা বান্দাইখাড়া বাজারে শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় আত্রাই উপজেলার হাটকালু পাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে বিভিন্ন সম্প্রদায় ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলার হাটকালু পাড়া বান্দাইখাড়া বাজারে মোঃ আসলাম হোসেন সজলের দোকানের সামনে বিভিন্ন শ্রেণীর ,পেশার মানুষের মাঝে ও গরিব-দুখী পরিবারকে নিজের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আত্রাই উপজেলা হাটকালু পাড়া বান্দাইখাড়া বাজারে মোঃ আসলাম হোসেন সজল বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

বিশেষ করে খেটে খাওয়া ও গরিব-দুঃখী মানুষরা এই শীতে অনেক কষ্টে দিনাতিপাত করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমার পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবানদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসা।

তিনি আরও বলেন, আমি আমার অবস্থান থেকে সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। আগামীতেও আমাদের এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে যাতে কোনো মানুষ শীতে কষ্ট না পায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলার হটকালু পাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বান্দাইখাড়ার বিভিন্ন ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork