1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারীতে কারচাপায় শ্বশুর নিহত, জামাই আটক - dailydeshkantha
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ২:০৩|
শিরোনামঃ
নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ ডিমলায় প্রেমের মায়া জ্বালে পরে সেনা সদস্যসহ পাঁচ জন আটক নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় নীলফামারীতে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

নীলফামারীতে কারচাপায় শ্বশুর নিহত, জামাই আটক

জহুরুল ইসলাম
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬,
  • 81 Time View
জহুরুল  ইসলাম – নীলফামারী প্রতিনিধি
নীলফামারী কিশোরগঞ্জে জামাইয়ের কারচাপায় শ্বশুর নিহত হয়েছেন। এ ঘটনায় জামাই আবু তাহেরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম এনতাজুল (৬৫)। তিনি দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামের আজগার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই মাস আগে আবু তাহের এর সঙ্গে মেয়ের বিয়ে দেন এনতাজুল। বিয়ের পর জানতে পারে জামাই আবু তাহের থাই ভিসা প্রতারণার সঙ্গে জড়িত। এ নিয়ে শুক্রবার নামাজের আগে আবু তাহের ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে মনমালিন্য হয়। একপর্যায়ে আবু তাহের তার বউকে জোর করে গাড়িতে তুলে শ্বশুরের বাড়ি থেকে নিজেই কার চালিয়ে চলে যাচ্ছিলেন।
এ সময় গাড়ির সামনে শ্বশুর এনতাজুল দাঁড়ালে তাকে চাপা দেয় আবু তাহের। ঘটনাস্থলেই এনতাজুলের মৃত্যু হয়। পরে আবু তাহেরকে আটক করে পুলিশ।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, ‘গাড়িরচাপায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork