1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পিআর পদ্ধতির নির্বাচনেই জনসমর্থন সবচেয়ে বেশি : জামায়াত আমির - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:৪০|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

পিআর পদ্ধতির নির্বাচনেই জনসমর্থন সবচেয়ে বেশি : জামায়াত আমির

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 97 Time View
পিআর পদ্ধতির নির্বাচনেই জনসমর্থন সবচেয়ে বেশি : জামায়াত আমির

অনলাইন নিউজ: পিআর পদ্ধতির নির্বাচনেই জনসমর্থন সবচেয়ে বেশি বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

টানা তৃতীয় মেয়াদে দলের আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বুধবার নিজের জন্মভূমি সিলেটে যান তিনি। এসময় সংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির এ দাবি করেন।

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

এসময় জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নিইনি, জোট করবও না।

আমরা নির্বাচনী সমঝোতা করব। শুধু ইসলামী দল না, দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল যারা আছেন তারা সংযুক্ত হচ্ছেন। আগামীতে আরো অনেক দল এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হবেন। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।

জামায়াত বলছে সবাইকে নিয়ে নির্বাচন করতে, এখানে সবাই বলতে আওয়ামী লীগসহ কি-না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ নিজেরাই তো নির্বাচন চায়নি। আপনারা কী তাদের ওপর জোর করে নির্বাচন চাপিয়ে দেবেন? তারা নির্বাচনে বিশ্বাসী, সেটা তারা প্রমাণ করতে পারেনি। যেটা তারা চায় না, এখন সেটা তাদের ওপর চাপিয়ে দিলে জুলুম হবে না?’

৫ বিভাগে বজ্রবৃষ্টি, যেসব জায়গায় হতে পারে ভারি বর্ষণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেন ডা. শফিকুর রহমান।

এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পাশাপাশি তিনি প্রবাসীদের স্বার্থ রক্ষা, নতুন ভোটার তালিকা তৈরির সময়সীমা বাড়ানোসহ বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও কথা বলেন।
পরে সিলেট জেলা-মহানগর জামায়াতের হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ি শোডাউনের মাধ্যমে পুনর্নির্বাচিত আমিরকে বরণ করে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork