1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বরখাস্ত হচ্ছেন সালমান, শেষ হচ্ছে বাবরদের টি-টোয়েন্টি ক্যারিয়ার! - dailydeshkantha
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৮:৫৪|
শিরোনামঃ
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে মাদক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: শেখ রেজাউল ইসলাম এমপি জনগণের হক জনগণকে বুঝিয়ে দিতে চান চেয়ারম্যান আমিনুল রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক গাইবান্ধায় পল্লী সমবায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা ‘প্রতিবাদ করলে বহিষ্কারই খেতে হয়’, পদত্যাগ জাবি ছাত্রদল নেত্রীর ‘খারাপ শিরোনাম না হলে খবরই বা বিক্রি হবে কীভাবে’ দাম বেড়েছে পরোটার, ছোট হয়েছে শিঙাড়া

বরখাস্ত হচ্ছেন সালমান, শেষ হচ্ছে বাবরদের টি-টোয়েন্টি ক্যারিয়ার!

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬,
  • 407 Time View

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার আশায় ছিল পাকিস্তান। কিন্তু একের পর এক ব্যর্থতায় সেমিফাইনালে ওঠার সমীকরণ জটিলতর হয়ে উঠেছে। আজ (শনিবার) সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। বড় ব্যবধানে জয় পেলে তবেই সেমিফাইনালের টিকিট পাবে তারা। তার আগে ড্রেসিংরুমে গুমোট পরিবেশ বিরাজ করছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির অসন্তোষের কারণে। এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার কারণে সালমান আলী আগাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। এছাড়া কয়েকজন সিনিয়র খেলোয়াড় সম্ভবত জাতীয় দলের হয়ে শেষ টুর্নামেন্ট খেলে ফেলেছেন। পিসিবির এক নির্ভরযোগ্য সূত্র জানালেন, বোর্ড প্রধান দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে ‘অসন্তুষ্ট’।

শনিবার ওই সূত্র বলেছেন, ‘নাকভি একদমই খুশি নন। কারণ এবার নির্বাচক, টিম ম্যানেজমেন্ট ও তার বোর্ডের ঘনিষ্ঠ সহযোগীরা আশ্বস্ত করেছিল বিশ্বকাপে দল এবার ভালো করবে।’

তিনি আরও যোগ করেন, নাকভি ইতোমধ্যে সালমানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সরিয়ে দেওয়ার ব্যাপারে মনস্থির করেছেন। এছাড়া নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে কোচ মাইক হেসন ও নির্বাচকদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

তার কথা, ‘সালমান, বাবর আজম, উসমান খান ও আরও কয়েকজন সম্ভবত বিশ্বকাপের পর তাদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ দেখে ফেলবেন।’

সালমানের উত্তরসূরি হিসেবে শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খানকে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। হেসনের পরামর্শ অনুযায়ী বিশ্বকাপের পর টি-টোয়েন্টি সেটআপে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন নাকভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork