1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির - dailydeshkantha
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৮:১৬|
শিরোনামঃ
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে মাদক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: শেখ রেজাউল ইসলাম এমপি জনগণের হক জনগণকে বুঝিয়ে দিতে চান চেয়ারম্যান আমিনুল রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক গাইবান্ধায় পল্লী সমবায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা ‘প্রতিবাদ করলে বহিষ্কারই খেতে হয়’, পদত্যাগ জাবি ছাত্রদল নেত্রীর ‘খারাপ শিরোনাম না হলে খবরই বা বিক্রি হবে কীভাবে’ দাম বেড়েছে পরোটার, ছোট হয়েছে শিঙাড়া

রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬,
  • 369 Time View

অনলাইন নিউজ: রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিন অপরাধে তার ভাষণ বর্জন করা হয়েছে। তার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ থেকে বেরিয়ে তিনি একথা বলেন।

ওয়াক আউট শেষে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা বলেন, এই সংসদ জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম, এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে।

‘এই প্রেসিডেন্ট তিনটা কারণে অপরাধী। প্রথম কারণ, তিনি সব খুনের সহযোগী ছিলেন। দ্বিতীয়ত, তিনি ২০২৪ সালের আগস্টের ৫ তারিখ তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি বলেছিলেন, তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি তা অস্বীকার করেছেন। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়েছেন’, বলেন তিনি।

তৃতীয় কারণ হিসেবে জামায়াত আমির বলেন, রাষ্ট্রপতি নিজের হাতে অর্ডিন্যান্স স্বাক্ষর করেছেন। নির্বাচনে দুটি ভোট হবে, এতে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হবেন। একই দিনে উভয় শপথ একই ব্যক্তি পড়াবেন। এই শপথ দুটি আমরা নিলেও সরকারি দল নেয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork