1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‘রিয়ালের জন্য লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ’ - dailydeshkantha
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:১৯|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

‘রিয়ালের জন্য লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
  • 67 Time View

স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো ট্রফি ছাড়াই শেষ করতে চলেছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে থেকে বিদায়ের পর চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালে। আর লা লিগায় শীর্ষস্থান থেকে তাদের ব্যবধান ৯ পয়েন্টের। এমন পরিস্থিতিতে আজ (মঙ্গলবার) আলাভেসের মুখোমুখি হচ্ছে রিয়াল।

ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে কোচ আলভারো আরবেলোয়া ঘরোয়া ফুটবলে ক্লাবের বাজে পরিণতির জন্য আকার-ইঙ্গিতে আংশিকভাবে স্প্যানিশ রেফারিদের দোষ দিলেন। বিশেষ করে গত ১০ এপ্রিল রিয়ালের শেষ লা লিগা ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। ওই ম্যাচে কিলিয়ান এমবাপে বক্সের মধ্যে ফাউলের শিকার হলেও পেনাল্টি দেননি রেফারি।

আরবেলোয়া বললেন, ‘রিয়ালের জন্য লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ।’ গত ২০ বছর ধরে মাদ্রিদ লা লিগা জিতেছে সাতবার, সবশেষ ২০২৪ সালে। এই সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে তারা ট্রফি জিতেছে ছয়টি। তার এই কথার ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘একটা কারণ তো আছেই, অনেকেই সহজে তা বুঝতে পারবে। সাম্প্রতিক বছরগুলোতে লা লিগায় আমাদের জন্য উন্নতির সুযোগ অবশ্যই রয়েছে। গত কয়েক মাস ধরে আমি মনে করি আমরা দুর্বল প্রতিপক্ষের চেয়ে বড় ও কঠিন ম্যাচগুলোতে ভালো পারফর্ম করেছি।’

রিয়াল কোচ আরও ব্যাখ্যা দিলেন, ‘কিন্তু আমরা জিরোনা ম্যাচের (পেনাল্টি আপিল) মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছি, এ কারণেই রিয়াল মাদ্রিদের জন্য লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ।’

গত কয়েক বছর ধরে স্প্যানিশ রেফারিদের নিয়ে প্রায় সময় সমালোচনা করতে দেখা গেছে রিয়ালকে। বিশেষ করে বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর তা বেড়েছে। আরবেলোয়া একে স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় কেলেঙ্কারি অভিহিত করেছেন।

গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নি য়েছে রিয়াল। এনিয়ে টানা দুই মৌসুম কোনো শিরোপা জিততে পারছে না তারা। এনিয়ে আরবেলোয়ার ভাষ্য, ‘কোনো কিছু না জিতে দুই মৌসুম, শেষবার (ঘটেছিল) ২০ বছরেরও বেশি সময় আগে। রিয়াল মাদ্রিদ এমন ক্লাব, যেখানে সবকিছু স্বাভাবিকভাবে ভালো যায়। এই ক্লাবের মানসিকতা সবসময় ভবিষ্যতের দিকে তাকানো। রিয়াল মাদ্রিদে হার গ্রহণযোগ্য নয়, আমাদের বাকি সাত ম্যাচ জিততে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork