অনলাইন নিউজঃ ওসমান হাদির লাশ ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। শনিবার সকালে সাড়ে ৯টার দিকে হাসপাতালে নেওয়া হয়েছিলো।সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে নেওয়া হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ ফ্লাইটটি অবতরণ করে।