1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি: এমিরাতের জ্যোতির্বিদ - dailydeshkantha
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১২:৫৭|
শিরোনামঃ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি: এমিরাতের জ্যোতির্বিদ

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 143 Time View
২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি: এমিরাতের জ্যোতির্বিদ
২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি: এমিরাতের জ্যোতির্বিদ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ১৯ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায়। এমন তথ্য জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৬ সালের রমজান মাসের চাঁদের জন্ম হবে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা ১ মিনিটে, তবে সেটি আকাশে চোখে পড়বে ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায়। সূর্যাস্তের পর মাত্র এক মিনিট আকাশে দৃশ্যমান থাকবে সেই চাঁদ।

আল জারওয়ান আরও জানান, রমজানের শুরুর দিকে আমিরাতে সেহরি থেকে ইফতার পর্যন্ত রোজার সময় হবে ১২ ঘণ্টা ৪৬ মিনিট, আর মাসের শেষের দিকে সময়সীমা বেড়ে দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে

তিনি বলেন, “রমজানের শুরুতে আমিরাতে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর মাসের শেষ দিকে তা বাড়বে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।”

প্রসঙ্গত, ইসলাম ধর্মে রোজা বা সিয়াম পালন ধর্মের তৃতীয় স্তম্ভ। আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন মুসলমানরা। রাতের বেলায় তারা এশার নামাজের পর তারাবিহ নামাজ আদায় করেন।
এক মাস রোজা পালন শেষে শাওয়াল মাসের এক তারিখে ঈদুল ফিতর উদযাপন করেন মুসল্লিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork