1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি - dailydeshkantha
২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:১৯|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১২, ২০২৫,
  • 190 Time View
নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি
নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি

আশীষ বিশ্বাস জেলা প্রতিনিধি নীলফামারী: আগামী ফেব্রুয়ারিতে ‘জুলাই জাতীয় সনদ’-এর আলোকে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও গণতান্ত্রিক জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা জামায়াতের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন,
গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচ দফা দাবি উপস্থাপন করে
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, অফিস সম্পাদক আব্দুল কাদিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল, এবং প্রচার ও মিডিয়া সম্পাদক ছাদের হোসেনসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা আমীর আরও বলেন,
জুলাই জাতীয় সনদ’-এর আলোকে নির্বাচন আয়োজন করতে হবে এবং সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি অভিযোগ করেন,
বর্তমান সরকারের দমননীতি, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতি দেশের গণতন্ত্রকে গভীর সংকটে ফেলেছে। এসব অপরাধের ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত না হলে জনগণের আস্থা ফিরে পাওয়া সম্ভব নয়।
পরে জেলা জামায়াতের পক্ষ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হলোবক

জুলাই সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন।
উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
সরকারের দমননীতি, গণহত্যা ও দুর্নীতির বিচার করা।
স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork