1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড - dailydeshkantha
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৮:১৬|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ৩০, ২০২৬,
  • 99 Time View
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। এ সময় ট্রাইব্যুনালের কাঠগড়ায় উপস্থিত ছিলেন ইনু।

ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে একটি অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুটি অভিযোগে দুই লাখ টাকা ক্ষতিপূরণসহ পৃথকভাবে ১০ বছর করে সাজা দেওয়া হলেও সব মিলিয়ে তাকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। বাকি পাঁচটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার আগে দুপুর ১টা ৪২ মিনিটে ইনুকে হাজতখানা থেকে ট্রাইব্যুনালের এজলাসকক্ষে আনা হয়। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে ২১১ পৃষ্ঠার রায় পড়া শুরু হয়। রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চে ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। পরে আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১০ জন সাক্ষ্য দেন। আসামিপক্ষ থেকেও দুজন সাফাই সাক্ষ্য দেন। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ ছিল, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বিভিন্ন বক্তব্য, বৈঠক ও কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রাখেন হাসানুল হক ইনু। কুষ্টিয়ায় আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork