1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ডিমলা সদর ইউনিয়নের জোড়জিগা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:২২|

ডিমলা সদর ইউনিয়নের জোড়জিগা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 150 Time View
ডিমলা সদর ইউনিয়নের জোড়জিগা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত
ডিমলা সদর ইউনিয়নের জোড়জিগা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা সদর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উদ্যোগে জোড়জিগা বাজারে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সম্মানিত আমীর ও ডোমার-ডিমলা (নীলফামারী-১) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ার স্বপ্ন দেখি। যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও বৈষম্যের কোনো স্থান থাকবে না।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, ডিমলা ইউনিয়ন আমীর মাওলানা নূর মোবাশ্বের, এবং সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম।

সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড সভাপতি মিনালুজ্জামান মিন্টু। এছাড়াও সভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই নির্বাচনী সভা ঘিরে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork