1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে এক লাখের বেশি মানুষ, পুলিশের সঙ্গে সংঘর্ষ - dailydeshkantha
২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৯|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে এক লাখের বেশি মানুষ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫,
  • 250 Time View
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ব্যাপক অভিবাসনবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ বিক্ষোভে এক লাখের বেশি মানুষ অংশ নেয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। বিক্ষোভকারীরা সরকারের অভিবাসন নীতি বাতিলের দাবি জানায়। বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় লন্ডনের বিভিন্ন সড়কে শ্লোগান দিতে দিতে মিছিল করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত কয়েকজন পুলিশ সদস্য ও বিক্ষোভকারী আহত হন। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিপুল সংখ্যক অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করায় স্থানীয়দের চাকরি ও সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তারা সরকারকে দ্রুত কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে মানবাধিকার সংস্থা ও অভিবাসনপন্থী সংগঠনগুলো এ বিক্ষোভকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছে। তারা অভিবাসীদের অবদান ও মানবিক দিক বিবেচনা করে সরকারকে ন্যায়সঙ্গত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শহরের কেন্দ্রস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ব্যাপক অভিবাসনবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ বিক্ষোভে এক লাখের বেশি মানুষ অংশ নেয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। বিক্ষোভকারীরা সরকারের অভিবাসন নীতি বাতিলের দাবি জানায়।

বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় লন্ডনের বিভিন্ন সড়কে শ্লোগান দিতে দিতে মিছিল করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত কয়েকজন পুলিশ সদস্য ও বিক্ষোভকারী আহত হন। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিপুল সংখ্যক অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করায় স্থানীয়দের চাকরি ও সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তারা সরকারকে দ্রুত কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে মানবাধিকার সংস্থা ও অভিবাসনপন্থী সংগঠনগুলো এ বিক্ষোভকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছে। তারা অভিবাসীদের অবদান ও মানবিক দিক বিবেচনা করে সরকারকে ন্যায়সঙ্গত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শহরের কেন্দ্রস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork