বগুড়া প্রতিনিধি: জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক মমিনুর রশিদ শাইন। শনিবার (০৭ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মণ্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
এ বিষয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা এবং সাধারণ সম্পাদক খ. ম. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মমিনুর রশিদ শাইন একজন কর্মঠ ও নিবেদিতপ্রাণ সংগঠক। তার নেতৃত্ব, দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতা জিসাসের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।
নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সংগঠনের আদর্শ ও কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা পালন করবেন।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে মমিনুর রশিদ শাইনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করা হয়েছে।