1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকায় নেমেছে পাকিস্তান - dailydeshkantha
২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| বিকাল ৪:৪০|
শিরোনামঃ

যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকায় নেমেছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬,
  • 27 Time View

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধরত দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে পাকিস্তান। ইসলাবাদের কর্মকর্তারা ইতোমধ্যে সঙ্গে যুদ্ধবিরতি ও কূটনৈতিক পন্থায় সংকট সমাধানের জন্য ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস গতকাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ ইস্যুতে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগের প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

আরও বলা হয়েছে, পাকিস্তানের কয়েকজন কর্মকর্তা ইতোমধ্যে বিভিন্ন গোপন চ্যানেলের মাধ্যমে তেহরান, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প যে সম্প্রতি ইরানে হামলা স্থগিত করেছেন, সেটি এই মধ্যস্থতা বা কূটনৈতিক প্রচেষ্টার ফলাফল বলেও উল্লেখ করা হয়েছে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, সামনের দিনগুলোতে হামলার মাত্রা আরও ব্যাপক হবে। কিন্তু তার কয়েক ঘণ্টা পর সোমবার সকালে পোস্ট করা এক নতুন বার্তায় ইরানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে হামলা ৫ দিন স্থগিত করার ঘোষণা দেন ট্রাম্প।

গতকাল সোমবারের পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, গত দু’দিন ধরে আলোচনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আলোচনার ফলাফল ‘খুবই ভালো’ এবং ‘ফলপ্রসূ’। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে ‘মধ্যপ্রাচ্যে যাবতীয় সহিংসতার অবসানে বেশি দেরি নেই’ বলে আশাও প্রকাশ করেছেন তিনি।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতা করার এই মিশনে পাকিস্তানের সঙ্গে যোগ দিয়েছে মিসর এবং তুরস্কও। এই দুই দেশের কর্মকর্তারাও বিভিন্ন গোপন চ্যানেলে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন, তবে নেতৃস্থানীয় ভূমিকায় আছে পাকিস্তানই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইতোমধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে ঈদুল ফিতর এবং নওরোজের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাম্পের সঙ্গে সংলাপে বসসে পেজেশকিয়ানকে আহ্বানও জানিয়েছেন তিনি।

সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork