1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন - dailydeshkantha
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:৪৬|
শিরোনামঃ
জাইমা রহমানের জন্মদিনে বগুড়ার বাগবাড়ীতে ৪০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬,
  • 141 Time View

মোঃ রাকিব হাসান, জামালপুর :বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পহেলা বৈশাখ-কে ঘিরে জামালপুরে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই পুরো জেলাজুড়ে বইতে থাকে উৎসবের আমেজ।

বর্ষবরণ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বকুলতলা এলাকা থেকে শুরু হয়ে জামালপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি রূপ নেয় এক মিলনমেলায়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন,জামালপুর জেলা পরিষদের প্রশাসক সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক,জামালপুর জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন,জামালপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক,জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও বাঙালির চিরায়ত জীবনধারা ফুটে ওঠে। নানা রঙের মুখোশ, পালকি, নৌকা ও ঐতিহ্যবাহী উপকরণের মাধ্যমে তুলে ধরা হয় বাংলার শেকড়ের গল্প।
পরে জামালপুর শিল্পকলা একাডেমি-তে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে শিল্পীরা বরণ করে নেন নতুন বছরকে।
বৈশাখ মানেই নতুনের আহ্বান, পুরনোকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যয়। ষড়ঋতুর এই বৈচিত্র্যময় দেশে বৈশাখ আসে ঝড়-বৃষ্টি, রোদ-ঝলমল আর প্রকৃতির রঙিন আবেশ নিয়ে। কৃষ্ণচূড়ার রাঙা শিখায় যেন জ্বলে ওঠে উৎসবের বার্তা—এসেছে বৈশাখ, এসেছে আনন্দ, এসেছে নতুন সূচনা।
এভাবেই আনন্দ-উৎসব জামালপুরবাসী বরণ করে নিল বাংলা নববর্ষ ১৪৩৩।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork