1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মানুষের পকেট কেটে বিএনপি চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৭:৪৬|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

মানুষের পকেট কেটে বিএনপি চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬,
  • 47 Time View

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ ভারতের স্বার্থে রাজনীতি করেছে, আর বিএনপি মানুষের পকেট কেটে চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে।

শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে তা বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় নির্বাচনে পেশিশক্তি, সন্ত্রাস ও কালো টাকার ব্যবহার হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন তিনি।

নির্বাচন কমিশন ও সরকারের বক্তব্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলে তিনি বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতা রয়েছে। দেশের রাজনৈতিক ও নির্বাচনী সিদ্ধান্ত একটি বিশেষ রাজনৈতিক দলের লন্ডনস্থ শীর্ষ দপ্তর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, বালি-মাটি উত্তোলনসহ নানা অনিয়ম চলছে।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork