1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত - dailydeshkantha
২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪৬|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 155 Time View
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সনদ ২০২৫-কে আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। এতে নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে। এজন্য নির্বাচনের পূর্বে সমান সুযোগ সৃষ্টি করা এবং সব রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য।

 

বক্তারা ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-কে আইনি ভিত্তি প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এই সনদে যে গণতান্ত্রিক ও সংস্কারমূলক প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবায়িত হলে দেশ একটি গ্রহণযোগ্য রাজনৈতিক কাঠামো পাবে।

 

নির্বাহী পরিষদের বৈঠকে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিও জোরালোভাবে পুনর্ব্যক্ত করা হয়। নেতৃবৃন্দ বলেন, পিআর পদ্ধতি গ্রহণ করলে জনগণের প্রকৃত মতামত জাতীয় সংসদে প্রতিফলিত হবে এবং সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা পাবে।

 

এ সময় তারা সরকারের প্রতি আহ্বান জানান—

নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ করা, নির্বাচনকালীন সময়ে প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ করা, এবং গণমাধ্যম ও নাগরিক সমাজের জন্য কার্যকর ভূমিকা পালনের সুযোগ সৃষ্টি করা।

 

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “জাতির সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন আয়োজন করতে হলে অবশ্যই জাতীয় সনদ ২০২৫-কে আইনি ভিত্তি দিতে হবে এবং পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব হবে না।”

বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে একটি সর্বজনীন জাতীয় ঐকমত্য গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork