1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বৃদ্ধি - dailydeshkantha
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:৪৭|
শিরোনামঃ
সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’ জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি : হানিফ সংকেত হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বৃদ্ধি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 390 Time View
ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বৃদ্ধি
ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ১৮টি হলের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। তাই মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়ে দেওয়া হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় হচ্ছে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা এবং জমাদানের শেষ সময় বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা।

এদিকে, সোমবার (১৮ আগস্ট) ফজিলাতুন্নেছা মুজিব হলে কয়েকজন শিক্ষার্থী নির্বাচনের ফরম সংগ্রহের সময় লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠে। ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, ফজিলাতুন্নেছা মুজিব হলের কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার দাবি জানান এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বলেন।

এখনও পর্যন্ত নির্বাচনের মাঠে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত হয়নি বলে শিপন মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork