1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত - dailydeshkantha
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১২:০২|
শিরোনামঃ
দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত ডিমলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আলীকদম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মমতাজ, সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াকুব প্রথম নাটকে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কেয়া পায়েল? নওগাঁর আত্রাইয়ে টিকা দেওয়ার একদিন পর ৩ মাসের শিশুর মৃত্যু বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের সেক্রেটারি অব স্টেটকে অনুরোধ জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ প্রবাসী আয় ১৯ দিনে ছাড়াল দুই বিলিয়ন ডলার ‘রিয়ালের জন্য লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ’ যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী

দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২২, ২০২৬,
  • 14 Time View

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত বারি মুগ-৬ এর চাষ উপযোগী প্রযুক্তি সম্প্রসারণে পটুয়াখালীর দুমকিতে ‘মাঠ দিবস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার লালখার ব্রিজ সংলগ্ন এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী প্রধান অতিথি ছিলেন। বরিশালের রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মাদ আমানুল ইসলাম, ইউএনও (অ:দা:) রওজাতুন জান্নাত বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএআরআই পটুয়াখালীর সরেজমিন গবেষনা বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ.এম খায়রুল বাসার।
আলোচনায় বক্তারা বলেন, বারি মুগ-৬ একটি উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল জাত, যা উপকূলীয় অঞ্চলে কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এ প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় বাড়ানো সম্ভব বলে তারা জানান।
অনুষ্ঠানটি আয়োজন করে সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork