1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল - dailydeshkantha
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৪৮|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 125 Time View
দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল
দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল

আসন্ন দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এ বছর মোট ৩৭টি প্রতিষ্ঠানকে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস. এইচ. এম. মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অনুমতির মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

রপ্তানির শর্তাবলি

ইলিশ রপ্তানির ক্ষেত্রে মন্ত্রণালয় কয়েকটি শর্তও নির্ধারণ করেছে—

রপ্তানি নীতি ২০২৪–২৭ এর বিধি-বিধান মেনে চলতে হবে।

নির্ধারিত সময়ের (১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর) মধ্যে রপ্তানি সম্পন্ন করতে হবে।

শুল্ক কর্তৃপক্ষ রপ্তানির আগে প্রতিটি চালানের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে।

পরবর্তী অনুমতির জন্য আগের প্রকৃত রপ্তানির প্রমাণপত্র জমা দিতে হবে।

অনুমোদিত কোটা ছাড়িয়ে ইলিশ রপ্তানি করা যাবে না।

প্রতিটি চালান শুল্ক কর্তৃপক্ষের ‘ASYCUDA World System’-এর মাধ্যমে যাচাই হবে।

এই অনুমতি অন্য কারও কাছে হস্তান্তরযোগ্য নয়; রপ্তানিকারক প্রতিষ্ঠান নিজেই রপ্তানি সম্পন্ন করবে।

প্রয়োজনে সরকার যে কোনো সময় এ অনুমতি বাতিল করতে পারবে।

প্রসঙ্গত, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে সীমিত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork