1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাগেশ্বরীর চরে ভয়াবহ ভাঙন: স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন - dailydeshkantha
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১১:৩৪|

নাগেশ্বরীর চরে ভয়াবহ ভাঙন: স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 538 Time View
নাগেশ্বরীর চরে ভয়াবহ ভাঙন: স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
নাগেশ্বরীর চরে ভয়াবহ ভাঙন: স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলে ভয়াবহ নদীভাঙন নতুন করে জীবনের স্বপ্ন কেড়ে নিচ্ছে হাজারো মানুষের। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পর পানি নেমে গেলেও ভাঙনের তাণ্ডবে মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি ও বসতভিটা।

নদীবেষ্টিত সাতটি ইউনিয়নের প্রায় তিন শতাধিক গ্রামের মানুষ আজ দিশেহারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই রাত জেগে বসতভিটা পাহারা দিচ্ছেন—যেন ভোর হতে না হতেই নদী গিলে না ফেলে ঘরবাড়ি।

এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির দাবিতে শনিবার (১৬ আগস্ট) দুপুরে নাগেশ্বরী উপজেলার নারায়ানপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ী চর এলাকায় নদীর পাড় ঘেঁষে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী শাখা। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন উপজেলার নয়টি নদীঘেরা ইউনিয়নের মানুষ।

সমাবেশে বক্তারা আবেগঘন কণ্ঠে বলেন, নদীভাঙন প্রতিরোধে বছরের পর বছর প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অবিলম্বে কার্যকর ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন—
“চরের মানুষ বছরের পর বছর ধরে ঘরবাড়ি হারাচ্ছেন। প্রতিবার শুধু প্রতিশ্রুতি মেলে, কিন্তু বাস্তবায়ন হয় না। এবার আর প্রতিশ্রুতি নয়—আমরা চাই অবিলম্বে কার্যকর ব্যবস্থা।”

জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সফিউল আলম সফি বলেন—
“কেবল কথার ফুলঝুরি নয়, এখনই দরকার স্থায়ী বাঁধ নির্মাণ। তা না হলে হাজারো পরিবার পথে বসবে।”

সমাবেশে চরবাসীরা একসঙ্গে শপথ নেন—
“নদীভাঙন রুখবই, বাঁচাবই আমাদের অস্তিত্ব।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা চর বিষয়ক কমিটির সদস্য সচিব ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় অর্ধশতাধিক নেতা-কর্মী।

চরের মানুষের শেষ প্রশ্ন একটাই— “তাদের আর্তনাদ কি পৌঁছাবে সিদ্ধান্ত গ্রহণকারীদের কানে?”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork