1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ৭ দালাল আটক - dailydeshkantha
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১১:২৬|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ৭ দালাল আটক

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 542 Time View
নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ৭ দালাল আটক
নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ৭ দালাল আটক

চিকিৎসা নিতে এসে বিভিন্ন সময় দালালদের খপ্পরে পড়ে ভোগান্তি পোহাতে হয় দুস্থ রোগীদের। প্রায় সময় দেখা যায় নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ অবস্থা।

অসহায় রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে প্রবেশ করলেই দালালের খপ্পরে পড়তে হয়। কখনও চিকিৎসকের নাম করে, আবার কখনও বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা রোগীদের বিভ্রান্ত করেন।

একাধিক অভিযোগের ভিত্তিতে রোববার (২১ সেপ্টেম্বর) সকালে বিশেষ অভিযান চালায় র‌্যাব-১১, সিপিসি-৩ এর একটি দল। কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হাসপাতাল চত্বর থেকে ৭ দালালকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তারকৃত দালালরা- মিলন (৩৫), রতন (৩৮), হারুন (৩৫), সজিব (২৫), স্বপন (৪৪), মাসুদ (৪৫) ও আকরাম হোসেন (২৫)। তাদের মধ্যে কেউ ৭ দিনের, আবার কেউ সর্বোচ্চ ১ মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

স্থানীয়রা মনে করছেন, এই অভিযান রোগীদের আস্থা ফিরিয়ে আনবে এবং দালালদের দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে। তবে নিয়মিত নজরদারি না থাকলে আবারও দালালরা সক্রিয় হয়ে উঠতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত) মেহরাব হোসাইন। তিনি বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে রোগীরা বছরের পর বছর ভোগান্তিতে ছিলেন। আজকের অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ মেলায় তাদের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের সুপারিনটেনডেন্টকে বলা হয়েছে যেন আউটসোর্সিংয়ের নামে যেন কোনো দালাল ঢুকতে না পারে। তিনি যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু ঢাকা পোস্টকে বলেন, দালালরা বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের ভাগিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যেতেন এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। চিকিৎসা নিতে আসা রোগীদের স্বার্থে এবং হাসপাতালের সেবা ব্যবস্থা সঠিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork