1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পটুয়াখালী ভার্সিটিতে, ‘প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস’ - dailydeshkantha
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১:২২|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পটুয়াখালী ভার্সিটিতে, ‘প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস’

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 178 Time View
পটুয়াখালী ভার্সিটিতে, ‘প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস’
পটুয়াখালী ভার্সিটিতে, ‘প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস’

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে রোববার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। “প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস” শীর্ষক এ আয়োজনকে ঘিরে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সকালে সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক এর সভাপতিত্বে এবং ইএসডিএম অনুষদের সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বরিশালে এক সেমিনারে অংশ নেওয়ায় তার পক্ষে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন তিনি।

 

প্রধান অতিথি উপ-উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “প্লাস্টিক দূষণ আজ বিশ্বব্যাপী এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। পরিবেশ, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্য রক্ষায় আমাদের সবাইকে প্লাস্টিক ব্যবহারে সংযমী হতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত ঘোষণার মধ্য দিয়ে শিক্ষার্থীরা সারা দেশের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, ইউনিডো বাংলাদেশ-এর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর সত্যরঞ্জন ভট্টাচার্য এবং পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিল।
ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুল লতিফ বলেন, “পরিবেশ সংরক্ষণ শুধু একটি দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্যও। তরুণ প্রজন্মকে যদি ছোটবেলা থেকেই সচেতন করা যায়, তবে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব হবে। বিশ্ববিদ্যালয় পরিবার আজ সেই অঙ্গীকারই প্রকাশ করছে।”

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশ রক্ষার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে—পবিপ্রবি কেবল উচ্চশিক্ষার কেন্দ্র নয়, এটি সমাজ পরিবর্তনেরও অগ্রদূত।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আলমগীর কবির। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী র‌্যালি, শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়, অতিথি বক্তাদের আলোচনা, সচেতনতামূলক কার্যক্রম এবং ক্যাম্পাস পরিচ্ছন্নতা উদ্যোগ।

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো), টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কর্মসূচি এবং নরওয়ে সরকারের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি বিশ্ববিদ্যালয় পরিবারে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানের আয়োজন করে “প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস ও বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস উদযাপন কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork