1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ শুরু - dailydeshkantha
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ২:২০|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 167 Time View
পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ শুরু
পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ শুরু

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষন টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে শুরু হয়েছে। নির্বাচনী দায়িত্ব সফল ভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ইন্সপেক্টর থেকে পুলিশ সুপার পদ মর্যাদার পুলিশ সদস্যদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কোর্স মঙ্গলবার শুরু হয়েছে।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম, মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেরুল হক চৌহান অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, টাঙ্গাইল পিটিসি কোর্স ডিরেক্টর মাহফুজুর হক, টাঙ্গাইল পিটিসি পুলিশ সুপার ট্রেনিং আ ফ ম কিবরিয়া, উপ- পুলিশ কমিশনার সিটিএসবি, জিএমপি মোহাম্মদ মহিউল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ পুলিশের নির্বাচনী দায়িত্ব সঠিক ভাবে পালনের জন্য ১ লক্ষ ৫০ হাজার সদস্যকে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারে প্রথমে ১৬০ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। মাস্টার ট্রেইনার গন প্রথম ধাপে দেশের ১৯ টি ভেন্যুতে বিভিন্ন ট্রেনিং সেন্টার টট ( TOT)কোর্সের মাধ্যমে প্রত্যেক জেলা বা ইউনিটে প্রশিক্ষণের কাজ মঙ্গলবার শুরু হয়েছে।

তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন পদমর্যাদার ৪৪ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেছেন। প্রশিক্ষণে চারটি জেলা থেকে ১১ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। প্রশিক্ষণার্থী প্রত্যেকে এক একটি মডিউলের উপর প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণার্থীরা নিজ নিজ জেলায় ফিরে গিয়ে তার ইউনিটের সকল সদস্যকে প্রশিক্ষণ প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork