1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীদের উসকানি দিচ্ছে: মির্জা আব্বাস - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:২৪|

প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীদের উসকানি দিচ্ছে: মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬,
  • 89 Time View

নিজস্ব প্রতিবেদক: প্রতিপক্ষ একটি দল পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের উসকানি দেওয়ার পায়তারা করছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

২৮ জানুয়ারি দুপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মতিঝিল, কাকরাইল ও শাহবাগ এলাকায় মিছিলের শুরুতে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, প্রতিপক্ষের মধ্যে বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই। সে কারণেই তারা অবান্তর ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে।

তিনি অভিযোগ করেন, একটি পক্ষ নানা কৌশলে বিএনপির নেতাকর্মীদের উসকে দেওয়ার চেষ্টা করছে।তবে এসব উসকানিতে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণই এর উপযুক্ত জবাব দেবে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ভোটারদের কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork