নিজস্ব প্রতিবেদক: ফিলোন এগ্রো অ্যান্ড ফিশারিজ পিএলসি’র অঙ্গপ্রতিষ্ঠান ফিলোন ফিডের মাসিক ক্লোজিং ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলস্থ ৯৩ আজিজ ভবনের নিচতলায় অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে ফিলোন ফিডের মার্কেটিং কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম।
সভায় জানুয়ারি ২০২৬ মাসের বিক্রয় কার্যক্রম ও সামগ্রিক পারফরম্যান্সের ক্লোজিং পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও বাজার সম্প্রসারণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় কোম্পানির এএসএম, আরএসএম, ডিএসএম, এনএসএম ও এজিএমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।