1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন, ইসিকে মঈন খান ‍ - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১০:০২|

বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন, ইসিকে মঈন খান ‍

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,
  • 117 Time View

অনলাইন নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে দায়িত্বে না থাকেন সেই বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নির্বাচন ভবনে বিএনপির তিন সদস্যের এক প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে। সেই সময়ে প্রশাসনে থেকে অনেক কর্মকর্তা রাজনৈতিকভাবে ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, গত ১৫ বছরে গড়ে ওঠা এই কর্মকর্তারা ১৫ মাসে বদলে যাবেন না—এ বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি। বিতর্কিত কোনো কর্মকর্তা যেন আগামী নির্বাচনে দায়িত্ব পালনের সুযোগ না পান, সে বিষয়েও আমরা ইসিকে সতর্ক করেছি। জুলাই গণঅভ্যুত্থানের প্রধান শিক্ষা হলো পরিবর্তন : সালাহউদ্দিন মঈন খান বলেন, জাতীয় নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। দেশে ৩০০ আসনে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রয়োজন প্রায় ১০ লাখ কর্মী—যাদের মধ্যে আছেন সিভিল প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তারা। কিন্তু গত ১৫ বছরে প্রশাসনকে রাজনৈতিকভাবে গড়ে তোলা হয়েছে, যা একটি বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করবেন—আমরা চাই তারা যেন বিনা বাধায় কাজ করতে পারেন। বিএনপি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকের অবস্থানে এসেছি। নির্বাচন কমিশনকে আমরা বলেছি, তারা যেন একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কমিশনের দায়িত্ব বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork