1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বেরোবি, আলফা টেক ও প্রিমিয়াম ফ্রুটসের মধ্যে সমঝোতা চুক্তি - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:৪১|

বেরোবি, আলফা টেক ও প্রিমিয়াম ফ্রুটসের মধ্যে সমঝোতা চুক্তি

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 191 Time View
বেরোবি, আলফা টেক ও প্রিমিয়াম ফ্রুটসের মধ্যে সমঝোতা চুক্তি
বেরোবি, আলফা টেক ও প্রিমিয়াম ফ্রুটসের মধ্যে সমঝোতা চুক্তি

পারভেজ হাসান, বেরোবি প্রতিনিধি: কর্মসংস্থান, গবেষণা ও শিল্প–একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর সঙ্গে স্বনামধন্য দুই প্রতিষ্ঠান আলফা গ্রুপ ও প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড–এর মধ্যে দুটি পৃথক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, আলফা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অনিন্দ কুমার রায় এবং প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু সাঈদ আল সাগর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে বেরোবির শিক্ষার্থীরা ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং শিল্পক্ষেত্রের বাস্তব চাহিদার সঙ্গে একাডেমিক কার্যক্রমের সেতুবন্ধন গড়ে তোলার পথ উন্মুক্ত হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন,“উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও একাডেমিক প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা আজ স্পষ্ট। এই সমঝোতা চুক্তি সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করবে। এটি শিক্ষার্থীদের কর্মজীবনমুখী শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত খুলে দেবে।”

তিনি আরও বলেন,“আমাদের সাবেক শিক্ষার্থীরা আজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের প্রতিষ্ঠানের সঙ্গে এই আনুষ্ঠানিক সহযোগিতা আমাদের জন্য গর্বের বিষয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রিমিয়াম ফ্রুটস লিমিটেডের উদ্যোক্তা উম্মে কুলসুম পপি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে—এই সমঝোতা চুক্তির মাধ্যমে একাডেমিক জ্ঞান ও শিল্পক্ষেত্রের বাস্তব প্রয়োগের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে, যা ভবিষ্যতে দেশের শিক্ষা ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork