1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বেরোবি কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় তলা উদ্বোধন - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:১১|

বেরোবি কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় তলা উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫,
  • 143 Time View

পারভেজ হাসান, বেরোবি প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের কেন্দ্রীয় মসজিদের নবনির্মিত দ্বিতীয় তলার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী দ্বিতীয় তলার উদ্বোধন করেন।

নতুন নির্মিত এই তলায় মুসল্লিদের নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত স্থান ছাড়াও একটি লাইব্রেরি, খতিব ও মোয়াজ্জিনের জন্য পৃথক অফিস কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, “কেন্দ্রীয় মসজিদের সম্প্রসারণের ফলে শিক্ষার্থীসহ সকল মুসল্লি আরও বৃহৎ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে নামাজ আদায় করতে পারবেন।”

তিনি আরও জানান, ভবিষ্যতে মসজিদটিকে তৃতীয় তলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এবং পুরুষদের পাশাপাশি নারীদের জন্য আলাদা নামাজ আদায়ের সুব্যবস্থা নিশ্চিত করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork