1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম - dailydeshkantha
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:১৭|
শিরোনামঃ
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬,
  • 18 Time View

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানি আইনপ্রণেতা কামরান ঘাজানফারি। তিনি বলেছেন, তাদের দক্ষিণাঞ্চলীয় কিছু দ্বীপ দখল করতে পারে মার্কিনি ও ইসরায়েলি সেনারা। এ লক্ষ্যে ইরানের দক্ষিণাঞ্চলের দিকে বহু সেনা ও সরঞ্জাম নিয়ে এসেছে তারা।

গতকাল বুধবার (১৩ মে) কামরান ঘাজানফারি রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যমকে বলেন, “প্রমাণ ও বিভিন্ন ইঙ্গিত দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তারা সম্ভবত আমাদের দক্ষিণাঞ্চলের কিছু দ্বীপ দখলের পরিকল্পনা করছে। সেখানে তারা বহু সেনা ও সরঞ্জাম নিয়ে এসেছে।”

গত ২৮ ফেব্রয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর টানা ৪০দিন যুদ্ধ চলে। এ সময় ইরানও পাল্টা হামলা চালায়। তারা ইসরায়েলে হামলার পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকেও টার্গেট করে।

এরপর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান প্রথমে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। যা গত ৮ এপ্রিল থেকে কার্যকর হয়। ২২ এপ্রিল যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার কথা থাকলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য এটির মেয়াদ বাড়ান। যা এখন পযন্ত চলছে।

যুদ্ধবিরতির মধ্যে দুই দেশ আলোচনা করলেও এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। এতে করে নতুন করে যুদ্ধ শুরুর শঙ্ক প্রথম থেকেই রয়ে গেছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork