1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শিশু অধিকার ও মানসম্পন্ন জীবন নিয়ে ইউনিসেফ-এর সাথে জামায়াতের প্রতিনিধি দলের মতবিনিময় - dailydeshkantha
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৯:৪৩|
শিরোনামঃ

শিশু অধিকার ও মানসম্পন্ন জীবন নিয়ে ইউনিসেফ-এর সাথে জামায়াতের প্রতিনিধি দলের মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫,
  • 109 Time View

নিজস্ব প্রতিবেদক: ইউনিসেফ বাংলাদেশ-এর আমন্ত্রণে তাদের ঢাকা অফিসে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশে শিশুদের ভবিষ্যৎ, স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও করণীয়’ শীর্ষক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। শিশুদের অধিকার নিশ্চিতকরণে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এ সভার আয়োজন করে ইউনিসেফ।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অংশগ্রহণ করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, যিনি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ শিশির মনির

ইউনিসেফের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির রিপ্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ার্স। শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সুরক্ষায় নীতি-সহায়তা ও সম্ভাব্য সহযোগিতা নিয়ে উভয় পক্ষই গঠনমূলক মতবিনিময় করেন।

সভায় বাংলাদেশে শিশুদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, প্রয়োজনীয় নীতি-সংস্কার এবং ইউনিসেফের চলমান উদ্যোগগুলো তুলে ধরা হয়। প্রতিনিধি দল শিশু অধিকার রক্ষায় সম্ভাব্য ক্ষেত্রগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork