1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
১০২ রানেই অলআউট বাংলাদেশ, এশিয়ান গেমসে ব্রোঞ্জও জুটল না - dailydeshkantha
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:৪২|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১০২ রানেই অলআউট বাংলাদেশ, এশিয়ান গেমসে ব্রোঞ্জও জুটল না

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬,
  • 51 Time View

জ্যেষ্ঠ প্রতিবেদক, নাগোয়া: এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ পদকের ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০২ রানেই অলআউট হয়েছে লিটন দাসের দল। ফলে পুরুষ ক্রিকেটে এবারই প্রথম কোনো পদক ছাড়াই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম দুই ওভারে দুই ওপেনারকে হারানোর পর অধিনায়ক লিটন দাসও প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। একে একে চার ব্যাটার কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাসুম আহমেদ। ইয়াসির আলী রাব্বি করেন ২১ এবং পারভেজ হোসেন ইমন করেন ২০ রান। ১৭ দশমিক ৩ ওভারে ১০২ রানে থামে বাংলাদেশের ইনিংস।

এর আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। শুরুতে ২১ রানে চার উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়ায় তারা। থারিন্দু রত্ননায়েকে ৩২ বলে ৬৫ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান ১৯ রানে দুটি এবং মুস্তাফিজুর রহমান দুটি উইকেট নেন। আলিস আল ইসলাম ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

তবে শেষদিকে শ্রীলঙ্কার ব্যাটারদের থামাতে পারেনি বাংলাদেশের বোলিং। ১৩ থেকে ১৮ ওভারের মধ্যে ৮৩ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লঙ্কানরা। শেষ পর্যন্ত ১৬৫ রানের সংগ্রহ গড়ে তারা।

শ্রীলঙ্কার বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদকও হাতছাড়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork